ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ পিএম

পাচারের সময় বগুড়ায় ১০৩টি টিয়া পাখি উদ্ধার, পরে অবমুক্ত

পাচারের সময় বগুড়ায় ১০৩টি টিয়া পাখি উদ্ধার, পরে অবমুক্ত

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্রি নিষিদ্ধ পেরাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।  জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর বুধবার রাতে কয়েকজন অসাধু পাখি ব্যবসায়ী বিপুল পরিমাণ পেরাকিট টিয়া পাখি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন তথ্য পায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে সেই সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলাম রাতে মহানগরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা  ট্রাভেলস বাস তল্লাশি করে বাসের সাইড বক্সের ভিতরে দশটি প্লাস্টিকের খাঁচায় ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেন। পাখিগুলোকে আজ বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাচারের সময় বগুড়ায় ১০৩টি টিয়া পাখি উদ্ধার, পরে অবমুক্ত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

পিছিয়ে পড়েও অ্যাটলেটিকোকে হারালো লিভারপুল

রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১

ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান

ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন