সব শিক্ষক-কর্মকর্তার জন্য মাউশির জরুরি নির্দেশনা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয় এবং তা সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থায় পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খানের পাঠানো একটি আধাসরকারি চিঠির (ডিও লেটার) সূত্র ধরেই এই নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
আরও পড়ুনএর ফলে এই বিভাগের অধীন দপ্তর ও সংস্থাসমূহের ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এখন বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1788955684.jpg)

_medium_1788954959.jpg)
_medium_1788952297.jpg)


