ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ এএম

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১২২ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

অভিযানকালে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

জলবায়ুর অভিঘাতে কৃষি: এখনই বদলাতে হবে কৃষির কৌশল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ

সিপিএলের অভিষেকে মিরাজের বাজিমাত

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বিএনপিকে নিয়ে রুমিনের বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল