ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৭ পিএম

ডিএসসিসি'র পক্ষে ফি ও চার্জ আদায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি'র চুক্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সম্প্রতি এমটিবি ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেসের মাধ্যমে ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। নগর ভবন, ফিনিক্স রোড, ঢাকা-১০০০ এ অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ে এক সাদাসিধে অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তাদের পক্ষে ফি ও চার্জ আদায়ের ক্ষেত্রে ওভার দ্য কাউন্টার (ওটিসি), এমটিবি নিও এবং অন্যান্য প্রযোজ্য চ্যানেলের মাধ্যমে এমটিবি'র সমন্বিত এপিআই-চালিত ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস ব্যবহার করবে। এই সমঝোতা স্মারকে এমটিবি নিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফি ও চার্জ আদায়ের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালামের উপস্থিতিতে এমটিবি'র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো: খায়বার রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি'র পক্ষ থেকে ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজস্ব বিভাগের চিফ রেভিনিউ অফিসার জোনায়েদ কবির সোহাগ এবং সিস্টেমস অ্যানালিস্ট মো. আবু তায়্যব রোকন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

ডিএসসিসি'র পক্ষে ফি ও চার্জ আদায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি'র চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড চুক্তি স্বাক্ষর

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২

দিনাজপুরের বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক হাবিবুর

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত