ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪১ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য পাল (০৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছিনাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য পাল রাজারহাট উপজেলার ছিনাই পালপাড়া এলাকার স্বপন পাল ও জয়া পালের ছেলে এবং সিংহীমারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

শিশু সূর্য পালের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে ঘাতক মোটরসাইকেল ও তার চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

ভারতীয় ক্রিকেটের সহযোগী অংশীদার হিসেবে চ্যাটজিপিটি'র চুক্তি

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ জনের বিরুদ্ধে দুই মামলা

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য মাউশির জরুরি নির্দেশনা