রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২
রাজবাড়ীর পাংশায় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ মনজুর মিয়া ওরফে মঞ্জু ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার(ল(৯ সেপ্টেম্বর) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মনজুর মিয়া (৪০) ও বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরিফ মোল্লা (৩০)।
আরও পড়ুনথানা সূত্রে জানা গেছে, মনজুর মিয়ার বিরুদ্ধে পাংশা মডেল থানায় দুইটি হত্যা, একটি দস্যুতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





