ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫৪ পিএম

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবা‌য়েদ

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবা‌য়েদ

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে।

আজ বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমা‌নের একটি প্রতি‌নি‌ধিদল সাক্ষাৎ ক‌রেন। প‌রে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এ সময় শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হই‌ছে। ওমা‌নের একটা প্রতি‌নি‌ধি এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হ‌য়ে‌ছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী জানান, ওমা‌নের একটা প্রতি‌নি‌ধিদল আগামী মা‌সে আস‌বে, প্রবাসী কল্যাণ মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে কথা ব‌লে এগু‌লো চূড়ান্ত হ‌বে।

ওমা‌নের ভিসা খোলার বিষ‌য়ে সরকার কূট‌নৈ‌তিকভা‌বে চেষ্টা কর‌ছে জা‌নি‌য়ে শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকা‌রের সম‌য়ে এটা হ‌য়ে‌ছে। আমরা চেষ্টা কর‌ছি কূট‌নৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমা‌নে যেন বাংলা‌দে‌শিরা রেগুলার যে‌তে পা‌রে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবা‌য়েদ

জামালপুরে বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা

উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর জন্য ব্যবস্থা নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত