জামালপুরে বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হাসান (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ হাসান ওই গ্রামের জামাত আলীর ছেলে। চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আইরমারী নতুনপাড়া আয়মনা মাদবর উচ্চবিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানের বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার পরীক্ষা করতে যান পারভেজ। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
আরও পড়ুনপরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1788948399.jpg)
_medium_1788946062.jpg)
_medium_1788937036.jpg)
_medium_1788936909.jpg)
_medium_1788950887.jpg)
_medium_1788937272.jpg)
_medium_1788949359.jpg)