জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। এক বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়।
মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে গেছে তারা।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার কালিকাপুরে এ ঘটনা ঘটে।
আইভী আক্তার মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুরের কাতার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
কালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুনপুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকে চোরচক্র। তাদের চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আইফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের চাচা কালাম শরীফ বলেন, ‘নামাজ শেষে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চুরি নাকি পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, অভিযান ও তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788948399.jpg)
_medium_1788946062.jpg)
_medium_1788937036.jpg)
_medium_1788936909.jpg)

_medium_1788937272.jpg)
_medium_1788949359.jpg)
_medium_1788939145.jpg)