ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৮ পিএম

হাজার ছাড়ালো হাম ও উপসর্গে মৃত্যু

হাজার ছাড়ালো হাম ও উপসর্গে মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে সারাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার দুইজনে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৬৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১৯।

আরও পড়ুন

এই সময়ে ১ হাজার ৩৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৯টি শিশু।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯০২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০০ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২টি শিশুর প্রাণহানি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজার ছাড়ালো হাম ও উপসর্গে মৃত্যু

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি : রাষ্ট্রপতি

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১

ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান : মীর শাহে আলম

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড