ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ১২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

সিনেটের নিয়ন্ত্রণ এখন ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটদের হাতে

সিনেটের নিয়ন্ত্রণ এখন ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রয়োজনীয় ৫২টি আসন নিশ্চিত করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। একই সঙ্গে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বড় ব্যবধানে এগিয়ে থেকে কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের শক্তিশালী অবস্থানে রয়েছে দলটি।

আজ বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার নির্বাচনি ফলাফলের লাইভ ট্র্যাকার থেকে এই সর্বশেষ হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আল জাজিরার তথ্য অনুযায়ী, ১০০ আসনবিশিষ্ট সিনেটে ডেমোক্র্যাটরা ইতোমধ্যে জাদুকরি সংখ্যা ৫২টি আসন লাভ করে সেনেটে নিজেদের স্পষ্ট বিজয় বা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। বিপরীতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত ৪০টি আসন পেয়েছে। বাকি আসনগুলোর গণনা বা ফলাফল পাওয়ার অপেক্ষা চলছে। সিনেটের এই ফলাফলে ডেমোক্র্যাটদের পক্ষে ৩৪টি ও রিপাবলিকানদের ৩১টি অপরিবর্তিত আসন অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের চূড়ান্ত জয়ের লড়াইয়ে ডেমোক্র্যাটরা ১৮৪টি আসনে জয় নিশ্চিত করার পাশাপাশি আরও ৯৩টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে রিপাবলিকানরা ১১০টি আসনে বিজয়ী হয়ে ৫৮টি আসনে এগিয়ে রয়েছে। নিম্নকক্ষে জয় পেতে প্রয়োজনীয় ২১৮টি আসনের মধ্যে ডেমোক্র্যাটদের জয় বা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, অতিরিক্ত মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার বিরুদ্ধে আমেরিকানদের ক্ষোভের কারণেই সিনেটে এই বড় উলটপালট ঘটেছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের মেয়াদের বাকি সময়ে আইনি ও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের মুখোমুখি বড় বাধার মুখে পড়তে হবে ওয়াশিংটনকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেটের নিয়ন্ত্রণ এখন ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটদের হাতে

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

২

রাফিনহা-ইয়ামালের গোলে জয়ে ফিরল বার্সেলোনা

৩

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭

৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৫

স্বাধীনতার ৫৪ বছরেও নেই বগুড়া জেলার নির্দিষ্ট কোন আন্তঃনগর ট্রেন

৬