ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১২ পিএম

সাক্ষরতা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি : জেলা প্রশাসক তৌফিকুর রহমান

সাক্ষরতা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি : জেলা প্রশাসক তৌফিকুর রহমান

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান বলেন, সাক্ষরতা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। একজন সাক্ষর মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন করলেই কার্যকর সাক্ষরতা নিশ্চিত হয় না। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের জ্ঞান ও দক্ষতারও পরিবর্তন ঘটাতে হবে।

বিশেষ করে প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা, অর্থনৈতিক জ্ঞান এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে বোঝা ও কাজে লাগানোর দক্ষতা অর্জন করতে হবে। সমাজের কোন মানুষ যেন শিক্ষা ও জ্ঞানের আলো থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

শিশু, নারী, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব শ্রেণির মানুষের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বগুড়ার আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ববক্তব্যে  তিনি এই কথাগুলো বলেন।

আরও পড়ুন

অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালি  জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক্ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের করতোয়া সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার  হোসাইন মোহাম্মদ  রায়হান , সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন এবং জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ।

আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক রাসেল মিয়াসহ টিএমএস কর্মকর্তা আব্দুস সালাম, করতোয়া ফাউন্ডেশনের কর্মকর্তা আরিফ হোসেন সোহেল, গাক কর্মকর্তা  আশরাফ আলী, ওয়্ইাএমসিএ এর প্রেসসচিব আজাহার আলী, মেরী সমাজ কল্যান সংস্থার রেজাউল করিম রেজা, রোপ সংস্থার মানুনুর রশিদ মামুন জিবিএস কর্মকর্তা নুরুন নবী, বিভিন্ন সরকারী-বেসরকারী পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বগুড়া সহকারী পরিচালক এস এম সাদ্দাম হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাক্ষরতা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি : জেলা প্রশাসক তৌফিকুর রহমান

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রামের উলিপুরে হত্যাকান্ডের আসামি রংপুরে র‌্যাবের হাতে গ্রেফতার

বগুড়া কারাগারের কয়েদির মৃত্যু

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই