কুড়িগ্রামের উলিপুরে হত্যাকান্ডের আসামি রংপুরে র্যাবের হাতে গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর থানায় পূর্ব পরিকল্পিতভাবে মারপিট করে এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় মো. আব্দুল মজিদ(৪১) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার রাতে রংপুরের পীরগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মজিদ উলিপুর থানার রামরামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, মারপিটে নিহত হামিদুর রহমান বাবু(২৮) পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। গত ৩১ জুলাই ভোরে উলিপুর থানার উলিপুর হতে চিলমারী পাকা রাস্তার পশ্চিম পাশে নিরাশায় পাথার নামক স্থানে রাস্তার উপর বাবুকে রক্তাক্ত অবস্তায় দেখে স্থানীয় লোকজন। এসময় তারা বাবুর ভাই মোহাম্মাদ আলীকে(৬৬) ফোনের মাধ্যমে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
আরও পড়ুনপরে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ বাবুকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং সুরতহাল করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারনে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল কুড়িগ্রামে প্রেরণ করা হয়। এ ঘটনায় হামিদুর রহমান বাবুর বাবা বাদি হয়ে গত ৩ আগস্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ আভিযানিক দল গত রোববার রাতে রংপুর জেলার পীরগাছা থানার চন্ডীপুর বাজারের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উলিপুর থানার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি উলিপুর হাতিয়া ইউনিয়নের রামরামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল মজিদকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1788871440.jpg)

_medium_1788872096.jpg)