বগুড়ার সান্তাহারে ট্রেন লাইনচ্যুত ঘটনায় তদন্ত কমিটি গঠন
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ঘটনায় সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাগেজ ভ্যান উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এরপর থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং দক্ষিণ অঞ্চল খুলনা, রাজশাহীর মধ্যে বন্ধ থাকা ট্রেন পুনরায় চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহবায়ক করে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আসিফ আহমেদসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা সাড়ে ছয়টা টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌছার পূর্ব মুহূর্তে ট্রেনটির ল্যাগেজ ভ্যান লাইনচ্যুত হয়।
আরও পড়ুনএ ঘটনার পর থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং দক্ষিণ অঞ্চল খুলনা রাজশাহীর মধ্যে সকল প্রকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। সাড়ে ৪ ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত লাগেজ ভ্যান উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।দ
মন্তব্য করুন


_medium_1788871440.jpg)





