ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪৪ পিএম

বগুড়ার শেরপুরে গ্রিল কেটে সোনার গহনাসহ টাকা চুরি

সংগৃহীত,বগুড়ার শেরপুরে গ্রিল কেটে সোনার গহনাসহ টাকা চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে টাকা ও সোনারগহনা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী কামাল পাশা (৪৩) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের কামাল পাশা চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা বসবাস করছিলেন। গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঘরের ভেতর শব্দ পেয়ে জেগে ওঠেন এবং চোরদের দেখতে পান। 

এ সময় তাদের চিৎকারে চোরেরা দ্রুত পালিয়ে গেলে তল্লাশি করে দেখতে পান চোরেরা বেলকুনির গ্রিল কেটে ভেতরে ঢুকে স্টিলের বাক্স, ওয়ারড্রব ও আলমিরা ভেঙে ১২ লাখ টাকা, ২ ভরি ৭ আনা ওজনের সোনার গহনা (যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা) নিয়ে গেছে। 

আরও পড়ুন

পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গ্রিল কেটে সোনার গহনাসহ টাকা চুরি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে

কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

ব্যাংক এশিয়ার নেতৃত্বে পঞ্চগড়ে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসাশিক্ষকের যাবজ্জীবন

বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার