ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৮ পিএম

ব্যাংক এশিয়ার নেতৃত্বে পঞ্চগড়ে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

ব্যাংক এশিয়া পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের যৌথ উদ্যোগে ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ইকো মোহানন্দা কটেজে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উক্ত অঞ্চলের শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার, ট্রেড, জেনারেল ব্যাংকিং এবং ক্রেডিট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 
কর্মসূচিতে আর্থিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে ব্যাংকগুলোর কার্যকর কমপ্লায়েন্স ব্যবস্থা, ঝুঁকিভিত্তিক পর্যবেক্ষণ এবং বাণিজ্যভিত্তিক অর্থ পাচার ও আন্তঃসীমান্ত ঝুঁকি মোকাবিলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের 'অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’ -এর পরিচালক জনাব এ টি এম কামরুল কবীর ভূঞা। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল এইচ মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে বাংলাদেশ ব্যাংকের 'অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’-এর অতিরিক্ত পরিচালক জনাব অমিতাভ চক্রবর্তী ও জনাব তরুণ তপন ত্রিপুরা এবং যুগ্ম পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

ব্যাংক এশিয়ার নেতৃত্বে পঞ্চগড়ে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসাশিক্ষকের যাবজ্জীবন

বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার

চাঁপাইনবাবঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী