ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র উদ্যোগে বিশেষ করে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে ৬ সপ্তাহের ইলেকট্রিকাল অ্যান্ড হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক বলেন, সপ্তাহে ৩ দিন করে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তের বেকার যুবকরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করবে। তারা স্বাবলম্বী হবার সুযোগ পাবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ পরিচালনা করতে পারবে।

ভবিষ্যতেও সীমান্তবাসী এসব যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবাসীদের জীবনমান উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে ব্যাটালিয়নের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর থানার পুলিশ পরিদর্শক শাহীনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে চরবাগডাঙ্গা সীমান্তের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ গ্রহণ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ

কাপ্তাইয়ে মদ তৈরির কারখানায় অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

বিপিএল প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

কাঁচকলায় কি সত্যিই আয়রন বাড়ে?

জয়পুরহাটে অবৈধ মজুদ ৫৭ বস্তা সার জব্দ

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি