ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৯ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ১২৫ একর জমির সেচের ভরসা মাত্র একটি গভীর নলকূপ

দিনাজপুরের ঘোড়াঘাটে ১২৫ একর জমির সেচের ভরসা মাত্র একটি গভীর নলকূপ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রয়োজনের সময় পানি না পেয়ে আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের নূরজাহানপুর গ্রামের কৃষকরা। ১২৫ একর জমির সেচের জন্য ভরসা মাত্র একটি গভীর নলকূপ। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে দ্রুত আরেকটি গভীর নলকূপ স্থাপনের দাবিতে ২৫ থেকে ৩০জন কৃষক মানববন্ধন করেন।

কৃষকরা জানান, একটি নলকূপ দিয়ে ১২৫ একর জমিতে সময়মতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ৪০ থেকে ৪৫ দিন আগে রোপণ করা আমন ধানের জমিতে পর্যাপ্ত পানি না থাকায় ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বিঘা প্রতি বীজ, সার ও কীটনাশক বাবদ ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়েছে বলেও জানান তারা।

কৃষক সুরুজ মিয়া বলেন, এই জমির ফসল দিয়েই আমাদের সারা বছরের সংসার চলে। দ্রুত নলকূপ স্থাপন না হলে বড় ধরণের ক্ষতির মুখে পড়তে হবে। বিষয়টি নিয়ে বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান সুজন জানান, আমরা এ বিষয়ে জানি ও অবগত আছি। আবার বিষয়টি বিবেচনাপূর্বক পুনরায় তদন্ত করে একটা সিদ্ধান্তে উপনীত হবো।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি রুবানা তানজিন বলেন, সেচের একটি নীতিমালা আছে। নীতিমালার বাইরে কিছু করা সম্ভব নয়। নীতিমালার মধ্যে থাকলে কেউ আবেদন করলে অবশ্যই লাইসেন্স পেয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘোড়াঘাটে ১২৫ একর জমির সেচের ভরসা মাত্র একটি গভীর নলকূপ

রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি মিটার চুরি, ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

টেকনাফে ১ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে একজনের মৃত্যু

আমার বক্তব্য ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না: ইশা