ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৭ পিএম

রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি মিটার চুরি, ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি

রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি মিটার চুরি, ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি বৈদ্যুতিক মিটার চুরি ঘটনা ঘটেছে। মিটার চোর চক্রটি চুরি করা একটি মিটারের বোর্ডে মোবাইল নম্বর লিখে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোর্দ্দ বেলাইচণ্ডী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙ্গার মিলের মিটার, ইমামগঞ্জ বাজারের মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের মিটার এবং তরিকুল ও মইনুলের দু’টি মিটার চুরি হয়।

ভুক্তভোগী মাহে আলম জানান, একই রাতে আমার এলাকার চারটি মিটার চুরি হয়েছে। মিটার চোরেরা আমার মিটার বোর্ড থেকে খুলে নেওয়ার পর সেই বোর্ডের গায়ে একটি মোবাইল নম্বর লিখে যায়। এবং মিটারটি ফেরত নিতে চাইলে ওই নম্বরে যোগাযোগ করতে বলে।

আরও পড়ুন

পরবর্তীতে সেই নম্বরে কল দিলে মিটার ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করা হয়। এ বিষয়ে তারাগঞ্জ থানায় গতকাল শনিবার একটি অভিযোগ করেছি। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুহুল আমিন সরকার জানান, বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ পেয়েছি। মিটার চোর চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি মিটার চুরি, ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

টেকনাফে ১ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে একজনের মৃত্যু

আমার বক্তব্য ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না: ইশা

বগুড়ায় নিয়ন্ত্রণহীন রিকশা ভাড়া ভোগান্তিতে সাধারণ যাত্রী