ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৩ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের ময়মন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ময়মন্তপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে গোলাম কিবরিয়া শাহীন মন্ডল প্রায় পাঁচ বছর আগে স্থানীয় অবিলাশ চন্দ্রের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জামানতের বিনিময়ে প্রায় এক বিঘা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন। সেখানে রুই, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। চাকরির কারণে তিনি বাইরে থাকায়, বড় ভাই গোলাম মওলা মন্ডল পুকুরটি দেখাশোনা করতেন।

গোলাম মওলা মন্ডলের অভিযোগ, আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পুকুরে খাবার দিতে গেলে বিপুল সংখ্যক মাছ মরে পানিতে ভাসতে দেখা যায়। এতে তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, একসাথে বিপুল সংখ্যক মাছ মারা যাওয়ায় বিষ প্রয়োগের সন্দেহ তৈরি হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে পুকুরের পানির নমুনা ও মৃত মাছ পরীক্ষা করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

টেকনাফে ১ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে একজনের মৃত্যু

আমার বক্তব্য ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না: ইশা

বগুড়ায় নিয়ন্ত্রণহীন রিকশা ভাড়া ভোগান্তিতে সাধারণ যাত্রী

চায়না দুয়ারি ও বেড়জালে সয়লাব সুজানগরের গাজনার বিল