কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন গৃহস্থ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট-টগরাইহাট রেলস্টেশনে শার্টল ট্রেনের ধাক্কায় একটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টায় জয় নার্সারির সামনে বাজেমুজরাই নিবাসী বাবু মিস্ত্রী তার গাভী গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন।
হঠাৎ বিলম্বে প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেন দেখে তিনি তড়িঘড়ি করে রেলিংয়ের অপরদিকে গরুকে টেনে আনেন। রেললাইন পাড় হলেও নিরাপদ দূরত্বে না আসায় ট্রেনের ধাক্কায় গাভীটি ছিটকে পড়ে। এসময় গরুর মালিক প্রাণে বেঁচে যান।
আরও পড়ুনউল্লেখ্য, বর্তমান কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে চলাচল করে না। মঙ্গলবার ছাড়া প্রায় দিনই সিডিউল বিপর্যয় হচ্ছে বলে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানিয়েছেন।
মন্তব্য করুন








