বগুড়ায় প্রাইভেট কারে মিলল ১৫ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেফতার এবং সেইসাথে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর থানর পুলিশের একটি টিম মহানগরের মাটিডালি বিমান মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৮টার দিকে মহানগরের মাটিডালি বিমানমোড়ে মাহাথীর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়।
এসময় কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ গামী একটি সাদা রং এর নিশান প্রাইভেট কার (ঢাকা-মেট্রো- গ-১৯-৩৮৪৮) সেখানে পৌছালে তা থামানো হয়। কিন্তু এসময় কারটি রেখে মাদক কারবারি রফিক দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনএরপর তার স্বীকারোক্তি মতে ওই কারে তল্লাশি করে তিনটি পোটলায় থাকা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত ওই প্রাইভেট কারটি জব্দ করা হয়। ধৃত রফিক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আজমাতা (নারী ভিটা) এলাকার আকবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন





_medium_1788702176.jpg)

