ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩২ পিএম

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও গর্ভপাতের ঘটনায় মামলা দায়েরের পর ফের হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা (বেলেরভিটা) হরিণেরবন্দ এলাকায় বিপ্লব মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ নিয়ে একই পরিবারের ওপর তিন দফা হামলার অভিযোগ উঠেছে। এর আগে গত ২৬ আগস্ট মধ্যরাতে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে পৈশাচিক কায়দায় তাদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দেশীয় অস্ত্র হাতে প্রায় অর্ধশত ব্যক্তি বাড়িতে ঢুকে বিপ্লব মিয়া ও তার স্ত্রী আনু বেগমকে মারধর করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা জিয়াদুল (৩৫) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বিপ্লব মিয়ার পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৪ আগস্ট প্রথম দফা এবং গত ২৬ আগস্ট মধ্যরাতে দ্বিতীয় দফায় তাদের বাড়িতে হামলা চালানো হয়। দ্বিতীয় দফার হামলায় চার মাসের অন্তঃসত্ত্বা আনু বেগমকে মারধর করা হলে তার গর্ভপাত হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। একই ঘটনায় বসতঘরে আগুন দেওয়া, টাকা লুট এবং বিপ্লব মিয়াকে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়। এ ঘটনায় পরে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

বিপ্লব মিয়া বলেন, মামলা হওয়ার পরদিন গত ৫ সেপ্টেম্বর আমাদের ওপর আবার হামলা হয়েছে। আমি ও আমার স্ত্রীকে মারধর করা হয়েছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে না এলে বড় ধরণের ক্ষতি হতে পারত। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয় বাসিন্দারা বলেন, একই পরিবারের ওপর বারবার হামলার অভিযোগ উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
চিলমারী থানার অফিসার ইনচার্জ, নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে। আটক যুবককে ভ্রুণ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার 

গাইবান্ধার পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষ

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’

বগুড়ায় জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ