ঢাকা-চট্টগাম-রাজশাহী ও বগুড়াসহ ২২ মাদকদ্রব্য অপরাধ ট্রাইব্যুনাল গঠন
কোর্ট রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিচারাধীন মামলাসমূহ ৫ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের বিচারের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিচারাধীন মামলাসমূহ বিচার নিস্পত্তির জন্য নবগঠিত এই ২২ মাদকদ্রব্য ট্রাইব্যুনাল হলো-ঢাকা জেলা এলাকার মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা, ঢাকা মহানগরের পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রুপনগর, ভাষানটেক, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরেবাংলা নগর, রমনা এবং শাহবাগ থানা এলাকা মামলার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা মহানগর-১।
কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ নিউমার্কেট, আদাবর, কোতায়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর এবং মোহাম্মদপুর থানা এলকার মামলার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল ঢাকা মহানগর-২।
মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুরা, ডেমরা, শ্যামপুর, সুত্রাপুর, গোন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী এবং ওয়ারী থানা এলাকা নিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল ঢাকা মহানগর-৩।
উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটরা, ক্যান্টনমেন্ট এবং ক্ষিলক্ষেত থানা এলাকা জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা মহানগর-৪। ফতুল্লা, সোনরগাঁও এবং নারায়নগঞ্জ সদর থানা এলাকা নিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল নারায়ণগঞ্জ-১।
সিদ্ধিরগঞ্জ, রুপগঞ্জ, আড়াইহাজার এবং বন্দর থানা এলাকা নিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল নারায়ণগঞ্জ-২। চট্টগ্রাম জেলা এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম, চান্দগাঁও, খুলশী, পাঁচলাইশ, বায়োজিদ বোস্তামী এবং কর্ণফুলী থানা এলাকা নিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল চট্টগ্রাম মহানগর-১। কোতোয়ালী, আকবর শাহ, চকবাজার, সদরঘাট এবং পতেঙ্গা থানা এলাকার জন মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগর-২।
আরও পড়ুনবাকলিয়া, পহাড়তলী, হালিশহর, ডবলমুরিং বন্দর এবং ইপিজেড থানা এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগর-৩। টেকনাফ, কতুবদিয়া এবং মহেশখালী থানা এলাকা মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল কক্সবাজার-১। উখিরিয়া, সদর, এবং ঈদগাঁও থানা এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল কক্সবাজার-২। রামু, চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী থানা এলাকা নিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল কক্সবাজার-৩। কুমিল্লার কোতোয়ালী, সদর দক্ষিণ, হোমনা, তিতাস, মেঘনা, লালমাই, বরুড়া, চান্দিনা এবং দেবিদ্বার থানা এলাকা নিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল কুমিল্লা-১।
বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, বাঙ্গরা বাজার, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোর্ট থানা এলাকা নিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল কুমিল্লা-২। ব্রাহ্মণবাড়িয়া জেলা এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী জেলা এলাকা জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল রাজশাহী। রাজশাহী মহানগর এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন রাজশাহী মহানগর। বগুড়া জেলা এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল বগুড়া।
দিনাজপুর জেলা এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল দিনাজপুর এবং যশোর জেলা এলাকার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল যশোর। এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ (ষাট) দিনের মধ্যে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন অন্যুন ৫ (পাঁচ) বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালসমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক স্থানান্তরিত হবে এবং কোনো মামলা যে পর্যায়ে স্থনান্তরিত হবে, সেই পর্যায় থেকে উক্ত মামলার বিচারকার্য পরিচালিত হবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৪ এর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান কর্তৃক গত ৩ সেপ্টেম্বর বাংালাদেশ গেজেটে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
মন্তব্য করুন








