ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৬ পিএম

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’

ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই দারুণ সাড়া ফেলেছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল ও রবি কিষাণ অভিনীত ‘মির্জাপুর: দ্য মুভি’। জনপ্রিয় অপরাধভিত্তিক ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর বড় পর্দার রূপান্তরটি প্রথম দিনেই প্রায় ২৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে।

গুরমীত সিং পরিচালিত সিনেমাটি ৪ সেপ্টেম্বর হিন্দি ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিনের আয়ের হিসাবে এটি ২০২৬ সালের সর্বোচ্চ উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

ভারতে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে প্রায় ২৪ কোটি ৬০ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকে এসেছে প্রায় ১৫ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম দিনে সিনেমাটির মোট সংগ্রহ প্রায় ২৯ কোটি ৭০ লাখ রুপি।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রদর্শিত হয়েছে ১১ হাজার ১৩৫টি শোতে। প্রেক্ষাগৃহে গড় আসন পূর্ণতার হার ছিল ৪২ দশমিক ৮১ শতাংশ। দিনের সঙ্গে সঙ্গে দর্শকের উপস্থিতি ক্রমাগত বাড়ছিল। সকালে আসন পূর্ণতার হার ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ, বিকেলে ৪১ দশমিক ১৫ শতাংশ এবং সন্ধ্যায় ৪১ দশমিক ৮৫ শতাংশ। তবে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে রাতের শোগুলোতে। তখন আসন পূর্ণতার হার পৌঁছায় ৬২ দশমিক ৩৮ শতাংশে।

আরও পড়ুন

প্রথম দিনের সাফল্যের ফলে চলতি বছরের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। এই তালিকায় ৯৯ কোটি রুপি নিয়ে শীর্ষে রয়েছে ‘ধুরান্ধর: দ্য রিভেঞ্জ’। এরপর ৫৫ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় স্থানে ‘টক্সিক’ এবং প্রায় ৩০ কোটি রুপি আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘বর্ডার ২’।

এদিকে ইমরান হাশমির ‘আওয়ারাঁপন ২’-কেও পেছনে ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে হিন্দি বক্স অফিসে ২২ কোটি রুপি নেট আয় করেছিল।

জনপ্রিয় সিরিজের পরিচিত চরিত্র ও তারকাদের নিয়ে নির্মিত ‘মির্জাপুর: দ্য মুভি’ মুক্তির আগেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। প্রথম দিনের বক্স অফিস সাফল্য সেই প্রত্যাশাকেই আরও জোরালো করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার