ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৩ পিএম

বগুড়ায় মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়ায় মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলার শশাঁনকান্দি গ্রামের মোছা. পারভীন আক্তার তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন,তার প্রথম ঘরের সন্তান রাসেল ও তার সহযোগীরা পারিবারিক বিরোধের জেরে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে এবং তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

পারভীন আক্তার জানান, আসামিরা তার ছবি ও নাম বিকৃত করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটাচ্ছে, যা তার সামাজিক সম্মান চরমভাবে ক্ষুণ্ করছে। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, তার দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা তাকে এবং তার শিশু সন্তানকে অপহরণ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে; যার কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুন

তিনি প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে ১শ’ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

বগুড়ায় মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়ায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত

বগুড়ায় টাচ এন্ড টেক’র রজতজয়ন্তী উদযাপন

জমি নিয়ে বিরোধে আ’লীগ নেতার হয়রানির শিকার : বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার