ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৫ পিএম

তেভেজের জন্য একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

তেভেজের জন্য একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষ ২ দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের সেরা ব্যক্তিগত দ্বৈরথের। তবে তাদের একই দলে খেলতে দেখার স্বপ্ন ফুটবলপ্রেমীদের বহু বছরের। এবার সে স্বপ্ন হয়তো সত্যি হতে চলেছে। প্রথমবারের মতো দুজনকে এবার দেখা যেতে পারে একই দলে।

টিওয়াইসি স্পোর্টসের মার্সেলো পালাসিওসের বরাত দিয়ে জানা গেছে, ডিসেম্বরে বিদায়ী ম্যাচ খেলবেন কার্লোস তেভেজ। নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বছর শেষ হওয়ার আগেই লা বম্বোনেরায় এই আয়োজন করবেন সাবেক এই স্ট্রাইকার। অবসরের পাঁচ বছরেরও বেশি সময় পর, নিজের ছোটবেলার ক্লাব বোকার মাঠে অবশেষে সম্মাননা পেতে যাচ্ছেন তেভেজ। এই আয়োজনে থাকবেন বিশ্বসেরা তারকাদের একটি তালিকা। আমন্ত্রিতদের মধ্যে আছেন-লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোও। দুজনের সঙ্গেই মাঠ ভাগাভাগি করেছেন তেভেজ, দুজনের সঙ্গেই গড়েছেন দারুণ জুটি, রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে আর মেসির সঙ্গে আর্জেন্টিনায়। এর পাশাপাশি দুই তারকার সঙ্গেই তেভেজের ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। তাই দুজনেরই লা বম্বোনেরায় এই সম্মাননা ম্যাচে উপস্থিত থাকার কথা। মূল আকর্ষণ থাকবে, দুজনকে একই দলে দেখার সুযোগ।

প্রতিবেদন অনুযায়ী, তেভেজ ইতোমধ্যে কথা বলেছেন বোকার সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে। রিকেলমে লা বম্বোনেরায় এই ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন। এই মাঠই তেভেজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ভেন্যু। রিকেলমের সবুজ সংকেত পাওয়ার পর তেভেজের ঘনিষ্ঠমহল এই আয়োজনের বিস্তারিত পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর্জেন্টিনা আর আন্তর্জাতিক ফুটবলের অনেক তারকার এই আয়োজনে অংশ নেওয়ার কথা। 

তেভেজের দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তার সঙ্গে একই দলে খেলা প্রায় ৬০ জন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে। লা বম্বোনেরাকে বেছে নেওয়ার কারণও স্পষ্ট। এই মাঠেই তিনি খেলেছেন ২৭৯টি অফিসিয়াল ম্যাচ, করেছেন ৯৪ গোল, আর করিয়েছেন ৫৬টি গোল। এই সময়ে তিনি জিতেছেন মোট ১১টি শিরোপা। এর মধ্যে আছে আন্তর্জাতিক শিরোপা যেমন ২০০৩ সালের কোপা লিবের্তাদোরেস, ২০০৩ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২০০৪ সালের কোপা সুদামেরিকানা। ঘরোয়া ফুটবলে তিনি লিগ শিরোপা জিতেছেন ২০০৩, ২০১৫, ২০১৭, ২০১৮ আর ২০২০ সালে। এছাড়া জিতেছেন ২০১৫ সালের কোপা আর্জেন্টিনা, ২০১৮ সালের সুপারকোপা আর্জেন্টিনা আর ২০২০ সালের কোপা দে লা লিগা।

আরও পড়ুন

২০২২ সালের জুনে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই একটি যথাযথ বিদায়ী ম্যাচ তেভেজের কাছে অসমাপ্ত কাজ হয়ে ছিল। বোকার জার্সিতে তার শেষ আনুষ্ঠানিক ম্যাচ ছিল ২০২১ সালে, এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে সরে দাঁড়ান তিনি।

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর কোচিংয়ে আসেন তেভেজ। তিনি দায়িত্ব পালন করেছেন রোজারিও সেন্ট্রাল, ইন্দিপেন্দিয়েন্তে আর তায়েরেসের কোচ হিসেবে। তায়েরেসই ছিল তার সবশেষ কোচিং দায়িত্ব, এরপর থেকে তিনি নতুন সুযোগের অপেক্ষায় আছেন।

কোচিংয়ে ফেরার নতুন সুযোগের অপেক্ষায় থাকার মধ্যেই এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তেভেজ। আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্যারিয়ারগুলোর একটির আনুষ্ঠানিক সমাপ্তি টানতে চান তিনি এভাবেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেভেজের জন্য একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

১৭ বছরের জুলুম-দুর্নীতিতে সব খাত ধ্বংসের শেষ প্রান্তে : ত্রাণমন্ত্রী দুলু

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্রমেই বাড়ছে লোডশেডিং