ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৪ পিএম

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহ শাহীন (২৫) নামের এক পাখি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের মোখছেদুর রহমানের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক বি-ব্লক বাজারের এক ব্যবসায়ী জানান, গ্রেফতার হওয়া শাহীন দীর্ঘদিন ধরে বাজারে পাখির ব্যবসা করে আসছেন। সে যে মাদক ব্যবসায়ী তা আমার জানা ছিল না। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে শাজাহানপুর উপজেলার ঘাষিড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত শাহীনকে আটক করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বগুড়া ডিবি পুলিশের  ওসি ইকবাল বাহার জানান, গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার

যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস

বগুড়ার শেরপুরে পুকুরে বিলীন হচ্ছে পাকা সড়ক, ঝুঁকিতে শতাধিক স্থান

অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে বিক্রি হবে ১০ কোটি সবজির চারা