ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৬ পিএম

সংস্কার ও সংশোধনের মাঝে আসমান-জমিন ফারাক : বগুড়ায় নাগরিক সমাবেশে মামুনুল হক

সংস্কার ও সংশোধনের মাঝে আসমান-জমিন ফারাক : বগুড়ায় নাগরিক সমাবেশে মামুনুল হক

শহর প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুম্মা বগুড়া মহানগরের শহীদ খোকন শিশু উদ্যানে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ। বগুড়া জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর করতে হবে। তেল-গ্যাস-বিদ্যুৎসহ যাবতীয় সেবা সহজলভ্য করতে হবে অর্থাৎ কোন প্রকার সেবাপণ্যের মূল্যবৃদ্ধি করা যাবে না। বাংলাদেশ খেলাফত মজলিশ গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন চায়। তিনি বলেন মুসলমান দেশের শাসকের ভুল শুধরে দেওয়া কল্যাণকামীতা।

আল্লামা মামুনুল হক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কল্যাণকামনা করছি। তিনি যেনো তার ভুল শুধরে জুলাই সনদের আলোকে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠিত হওয়া গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার করেন। সংশোধন পরিবর্তনের ইতিহাসের পুনরাবৃত্তির ইতহাস বাংলাদেশে নতুন নয়।

আরও পড়ুন

সেই সাথে তিনি আরও বলেন, একই নির্বাচনের ফলাফল অনুযায়ী সরকারের বৈধতা টিকিয়ে রাখতে হলে গণভোটের রায়ও বাস্তবায়ন করতে হবে। ধানের শীষের বিজয়কে বৈধতা দিতে হলে, সরকারের বৈধতা বজায় রাখতে হলে ৮৩টি বৈঠকের ফসল এবং ৩৩টি রাজনৈতিক দলের ঐকমতের মাধ্যমে অন্তবর্তী সরকারের নির্বাচনের গণভোটের রায়কেও বৈধতা দিতে হবে। সবশেষে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতির নিজ হাতের গড়া দলের কাছে এমন মুনাফেকি তারা প্রত্যাশা করেন না।

সংস্কার ও সংশোধনের মাঝের আসমান-জমিন তফাত রয়েছে, রক্তের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করবে বাংলাদেশ খেলাফত মজলিশ। ইসলামপন্থী সকল দল, মত, পথের মানুষের মাঝে বিভেদ তৈরীর ষড়যন্ত্র রুখে দিতে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়া জেলা শাখার সেক্রেটারী মুফতি মামুন রহমানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বগুড়া মহানগর  শাখার সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আনসারী, বাংলাদেশ জামায়েত ইসলামীর বগুড়া মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ছাত্র মজলিশের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা সভাপতি ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ সহ দলটির স্থানীয় ও উপজেলার নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার ও সংশোধনের মাঝে আসমান-জমিন ফারাক : বগুড়ায় নাগরিক সমাবেশে মামুনুল হক

নিটল-নিলয় গ্রুপে জনবল নিয়োগ, ৩ জেলায় কাজের সুযোগ

নানামুখী সমস্যায় জর্জরিত বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশন

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাত কারাগারে

বগুড়ার ধুনটে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি