ভয়ভীতি ছাড়াই সাংবাদিকদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকরা যেন ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।
আরও পড়ুনহাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আলাদা একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠাই প্রকৃত সাফল্য। নৈতিকতার চর্চা ও পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ আধুনিকায়ন এবং অনলাইন ও টেলিভিশনে চীনা ও আরবি ভাষা শিক্ষার বিশেষ কার্যক্রম চালুর কথা জানান প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1788521338.jpg)


_medium_1788515765.jpg)