ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪০ পিএম

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাত কারাগারে

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাত কারাগারে

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছাড়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গাজীপুর মেট্রোপলিটন আদালতে শুক্রবার দুপুরে  বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

 

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন টিনের মসজিদ এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়।

সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর (৩৮ নম্বর ওয়ার্ড) টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন

পুলিশ জানায়, অভিযোগ রয়েছে বেশ কিছুদিন ধরে সিফাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন।

বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও তার নিজ ফেসবুকে পোস্ট করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় তাকে।

ভিডিওতে বক্তব্য সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। স্বাভাবিক ব্যবহারের তুলনায় এই বিল অতিরিক্ত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাত কারাগারে

বগুড়ার ধুনটে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ভয়ভীতি ছাড়াই সাংবাদিকদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, থাকছে না বয়সসীমা

অভিনয়ের পর এবার রাজনীতিতে আসছেন মানসী সেনগুপ্ত