দশ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ
কীটনাশক উদ্ধার, ম্যানেজারের ১০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো মাটিতে পুতে ধ্বংস করাসহ ওই কীটনাশক ব্যবসায়ীর ম্যানেজারের ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো আপন রায় (৩০)। সে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান লুতুর যদুমনি গ্রামের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো গর্ত খুড়ে মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে গোডাউনের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন চন্দ্র দেব শর্মা প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

 (3)_medium_1788453214.jpg)
 (2)_medium_1788452601.jpg)
 (1)_medium_1788451993.jpg)

_medium_1788450880.jpg)



