ওয়ান ব্যাংক পিএলসি এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রিমিয়াম সংগ্রহ বিষয়ক চুক্তি স্বাক্ষর
ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সাথে এবং সহজ ও নির্বিঘ্নে পলিসিহোল্ডারদের প্রিমিয়াম পেমেন্ট সংগ্রহের উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে পলিসিহোল্ডাররা ওয়ান ব্যাংক-এর শাখা অথবা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজেই বীমা প্রিমিয়াম পরিশোধের সুযোগ পাবেন। এর ফলে বীমা প্রিমিয়াম পরিশোধের প্রক্রিয়া হবে আরও দ্রুত ও সহজলভ্য।
অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুরা আলম সিদ্দিকী ওভী এবং ওয়ান ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।।
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব সাজেদুল বারী; অপারেশনস বিভাগের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শাহ আলম (মামুন); সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও আইসিটি বিভাগের প্রধান জনাব মোহাম্মদ নাজমুল আকবর জুয়েল; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান জনাব মো. শাহাদাত হোসাইন; এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রধান জনাব মো. আলমগীর আলম সহ ওয়ান ব্যাংকের ও উপ ব্যবস্থাপনা পরিচালক ও ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান জনাব ইফতেখার আহমেদ জাফর; অতিরিক্ত উপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব এ. ওয়াই. এম. মোস্তফা; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারি বিভাগের প্রধান জনাব মির্জা আশরাফ আহমদ; এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব পংকজ সূতার এবং সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, পাবলিক সেক্টর (লায়াবিলিটি) এর প্রধান জনাব আব্দুল জাবেদ।
আরও পড়ুনএই অংশীদারিত্বের মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমে বীমা প্রিমিয়াম পরিশোধের সুবিধা যুক্ত হওয়ায় ওয়ান ব্যাংক-এর পেমেন্ট সংগ্রহ সক্ষমতা আরও শক্তিশালী হবে। পলিসিহোল্ডাররা ওয়ানঅ্যাপ, ওকে ওয়ালেট এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে দ্রুত ও নিরাপদে তাদের বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
মন্তব্য করুন









