ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে চায় ভারত, এমন ধারণা নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কিরগিজস্তানের বিশকেকে ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
তবে ট্রাম্প প্রশাসন এই সদস্য দেশগুলোকে ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এমনটি করলে ওই দেশগুলো নিজেরাই মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, মোদি ও পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরান একটি বাণিজ্য চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তারপরই এমন মন্তব্য করলেন রুবিও।
আরও পড়ুনদ্য ব্রায়ান কিলমিড শো-কে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ঠিক আছে, আমি মনে করি না ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি রয়েছে। তিনি স্বীকার করেন যে দেশগুলো স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। রুবিও উল্লেখ করেন, ওয়াশিংটনও ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি বলেন, স্পষ্টতই, দেশগুলো নিজেদের পররাষ্ট্রনীতি তৈরি করে এবং বিশ্বের অনেক দেশই ইরানি সরকারের সঙ্গে কথা বলে। আমি বলতে চাইছি, আমরাও ইরানি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছি, এসব আলোচনার ক্ষেত্রে এবং তাদের সঙ্গে যোগাযোগও হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1788427148.jpg)
_medium_1788423138.jpg)
_medium_1788421847.jpg)
_medium_1788420277.jpg)

