ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫০ পিএম

হরমুজে আরও নৌমাইন বসাচ্ছে ইরান

হরমুজে আরও নৌমাইন বসাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে নৌপথটির দক্ষিণে অতিরিক্ত মাইন বসানোর তথ্য জানিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। সংস্থাটির মুখপাত্র যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি উড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইব্রাহিম জোলফাগারি জানান, গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অবৈধ রুটগুলোতে আরও নৌমাইন স্থাপন করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, এর জবাবে সেন্টকম কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জলপথটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করে প্রকাশিত মানচিত্র ও ছবির দিকে ইঙ্গিত করে জোলফাগারি উপহাস করে যোগ করেন, সমস্যার সমাধান হয়ে গেছে! এখন থেকে তেলবাহী জাহাজগুলো পার করার জন্যও আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন! সূত্র : মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে আরও নৌমাইন বসাচ্ছে ইরান

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৫-১৭

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে যে উদ্যোগ নিলো আর্জেন্টিনা

ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামী সপ্তাহে

কেইনের জোড়া গোলে সহজ জয় বায়ার্নের 

হরমুজ দিয়ে ৪০ তেলবাহী জাহাজ পার করার দাবি যুক্তরাষ্ট্রের