ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১২ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছে কয়েকজন। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পার্টেন বলেন, ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়া তিন পুলিশ সদস্যের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল এবং মৃত্যুর আশঙ্কা নেই বলে ধারণা করা হচ্ছে। অন্য পুলিশ সদস্যের কী ধরনের আঘাত লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কে সংবাদ সম্মেলনে পুলিশ কোনো তথ্য জানায়নি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তার সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুরে আইনশৃঙ্খলা,দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে  কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা

বগুড়ায় ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত : ১০ব্যক্তির কাছ থেকে ৩৮হাজার টাকা জরিমানা আদায়