ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ এএম

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ১২৪৩

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ১২৪৩

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে অন্তত ১ হাজার ২৪৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কেবল নেপালেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ২২২ জন। খবর দ্য হিন্দুর। 

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বংসী এই বন্যার এক সপ্তাহ পার হয়ে গেলেও বৃষ্টি ও কাদামাটির ধ্বংসাবশেষের নিচে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে নতুন করে আরও মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে পৌঁছেছে। দেশটির একাধিক শহর ও গ্রাম ধসে পড়া কাদামাটিতে পুরোপুরি তলিয়ে গেছে। বর্তমানে দেশটিতে ৪ হাজার ৮৭৫ জন মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। ভোতেকোশি নদীর অববাহিকায় থাকা সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে কেউ আটকে আছেন কি না, সে বিষয়ে তল্লাশি চালানো হচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিতওয়ান জেলা থেকে ৩৪৮টি, নওয়ালপরাসি ইস্ট থেকে ২১৮টি, নওয়ালপরাসি ওয়েস্ট থেকে ২০৮টি এবং নুয়াকোট থেকে ১৫৫টি মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া রাসুয়া থেকে ১২৭টি, গোরখা থেকে ৬৯টি, ধাদিং থেকে ৬০টি এবং তানাহুন থেকে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

নিখোঁজদের উদ্ধারে নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। তারা আকাশপথ ও স্থলপথে এ পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করেছেন।

অন্যদিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরং কাউন্টিতে আঘাত হানা একই বন্যায় চীনের অংশে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে এবং সেখানে এখনও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ১২৪৩

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা!

প্রায় ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র