প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকার বিনা ওয়ারেন্টে কোনো মামলা বা জিডি ছাড়াই ২০০৭ সালের ৭ মার্চ যৌথবাহিনী জরুরি বিধিমালায় গ্রেফতার করে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে।
একে একে দায়ের করা হয় ১২টি মামলা। তখন তাকে টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়। কারাগারে রিমান্ডের নামে চলে অমানবিক নির্যাতন। নিষ্ঠুর নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। গুরুতর অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
সব মামলায় জামিন পেলে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
পরে সব মামলায় জামিন নিয়ে উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি।
আরও পড়ুনতারপরই শুরু দীর্ঘ নির্বাসিত জীবন।
দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবনের অবসান ঘটে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788412299.jpg)
_medium_1788411781.jpg)





