ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩ এএম

জাতীয় দলের জার্সিতে ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

জাতীয় দলের জার্সিতে ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানে অপরাজিত থেকে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হৃদয়।

ম্যাচসেরার পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন হৃদয়। পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও এমন একটি ইনিংস খেলার স্বপ্নের কথা বলেছেন তিনি।

হৃদয় লিখেছেন, সত্যি বলতে, এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনো পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব, ইনশাআল্লাহ।

আরও পড়ুন

নিজের স্বপ্ন পূরণে সৃষ্টিকর্তা ও মায়ের দোয়ার ওপরও আস্থা রাখছেন এই ব্যাটার। তিনি বলেন, আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলের জার্সিতে ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

শতবর্ষে মহানায়ক উত্তম কুমার

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ১২৪৩

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা!