ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৫ পিএম

১৯৯ এর মধ্যে ৭২টি পদই শূন্য

বগুড়ার সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট : চিকিৎসা সেবা ব্যাহত

বগুড়ার সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট : চিকিৎসা সেবা ব্যাহত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১৬ জন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ ডাক্তারের পদ শূন্য রয়েছে। গাইনী কনসালটেন্ট না থাকায় মা ও শিশুর স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। এতে উপজেলাসহ আশপাশের এলাকার সাধারণ রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট। যা ১০১ শয্যায় উন্নীত করণের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পদ রয়েছে ৩৭টি। এর মধ্যে কর্মরত আছেন ১৬ জন, শূন্য রয়েছে ২১ জন। তৃতীয় শ্রেণির পদ রয়েছে ১০৪টি। কর্মরত আছে ৭০ জন।

শূন্য রয়েছে ৩৪টি। চতুর্থ শ্রেণির পদ রয়েছে ২৩টি, কর্মরত ৬ জন। শূন্য রয়েছে ১৭ জন। এ নিয়ে ওই হাসপাতালে মোট পদ রয়েছে ১৯৯টি। এর মধ্যে কর্মরত রয়েছে ১২৭ জন। অবশিষ্ট ৭২টি পদ শূন্য রয়েছে।

প্রতিদিন বহির্বিভাগে বিপুলসংখ্যক রোগীর চাপ থাকায় সীমিত জনবল দিয়ে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদেরও হিমশিম খেতে হচ্ছে। বগুড়া জেলার সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী শিবগঞ্জ, গাবতলী, সারিয়াকান্দি ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এবং সাঘাটা উপজেলার রোগীরা এই হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসেন।

আরও পড়ুন

হাসপাতালের অন্যতম বড় সমস্যা হলো গাইনি চিকিৎসকের সংকট। দীর্ঘদিন ধরে গাইনি কনসালটেন্ট না থাকায় প্রসূতি ও নারী রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে অনেক রোগীকে জেলা সদরের হাসপাতালে কিংবা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী সব ওষুধ হাসপাতাল থেকে না পাওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন্যান্য জনবলের শূন্য পদ দ্রুত পূরণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শারমিন কবিরাজ বলেন, বর্তমানে হাসপাতালে ডাক্তারের স্বল্পতা রয়েছে। কম সংখ্যক ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট : চিকিৎসা সেবা ব্যাহত

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে পিটিয়ে হত্যা

সারের সংকট তৈরির চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র : কৃষিমন্ত্রী

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু উন্মুক্ত

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন দোকানির জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জমিরানা