ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৫ পিএম

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে পিটিয়ে হত্যা

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে পিটিয়ে হত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সজল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের লাদু মালির ছেলে।

জানা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে হাসুরা গ্রামের মানিক মালির স্ত্রী মুক্তি মালির সাথে সজলের হাতাহাতি হয়। এসময় লাঠি দিয়ে সজলের মাথায় আঘাত করা হলে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত সজলকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সজলের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম সত্যতা স্বীকার করে বলেন, মামলা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে পিটিয়ে হত্যা

সারের সংকট তৈরির চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র : কৃষিমন্ত্রী

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু উন্মুক্ত

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন দোকানির জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জমিরানা

লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের