ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫৩ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রদল নেতার উদ্যোগে ৪৮ টাকায় বই, সঙ্গে গাছের চারা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রদল নেতার উদ্যোগে ৪৮ টাকায় বই, সঙ্গে গাছের চারা

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী বই বিক্রির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। সংগঠনটির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিলের উদ্যোগে মাত্র ৪৮ টাকা প্রতীকী মূল্যে শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রি করা হয়। বই কেনার সঙ্গে পাঠকদের উপহার হিসেবে দেওয়া হয় গাছের চারাও।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়।

আয়োজকদের দাবি, রাজনৈতিক কর্মসূচির প্রচলিত ধরন থেকে বেরিয়ে তরুণদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং ইতিহাসের সঠিক তথ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি বইয়ের সঙ্গে গাছের চারা দেওয়ার মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির বার্তাও দেওয়া হয়েছে।

আয়োজন সম্পর্কে শুভোদয়ের প্রধান সমন্বয়ক জাহিদ হাসান শাকিল বলেন, “আমরা চেয়েছি প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশে কিছু করতে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে প্রতীকী মূল্য ৪৮ টাকায় যুবসমাজের উপযোগী বই দেওয়ার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি পাঠকদের পরিবেশবান্ধব গাছের চারাও উপহার দিয়েছি।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, “বর্তমান তরুণ সমাজের জন্য ইতিহাসের সঠিক তথ্য জানা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও শুভোদয় সমাজ ও তরুণদের কল্যাণে এমন গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে বই পড়া ও পরিবেশ সচেতনতার মতো ইতিবাচক বিষয় যুক্ত করা তরুণদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ক্যাম্পাসে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রদল নেতার উদ্যোগে ৪৮ টাকায় বই, সঙ্গে গাছের চারা

ভর্তুকি মূল্যে বিক্রি করতে ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

যশোরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার,

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী