ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০২:৪৮ পিএম

নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ওসি আরও জানান, উদ্ধার করা মরদেহটির শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গত রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় এসেছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

১

আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্তের আলোচনা করবে বাংলাদেশ-আইএমএফ: অর্থমন্ত্রী

২

গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযান, ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

৩

‘জেলার ২’-এ রজনীকান্তের দাপট, বক্স অফিসে ঝড়

৪

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

৬