ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০১:৪৯ পিএম

ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্টিমেটাম

 ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি: ‎​ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সাত শিক্ষার্থী আহতের ঘটনার সর্বশেষ আপডেট জানতে ও বিচারের দাবিতে প্রক্টর অফিসে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রক্টরকে অফিসে না পেয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। 

এক ঘণ্টার মধ্যে প্রক্টর উপস্থিত না হলে অফিসে তালা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা জানান, গতকালের দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে, তা জানতে তারা প্রক্টর কার্যালয়ে এসেছিলেন। কিন্তু অফিসে এসে প্রক্টরকে না পাওয়ায় তারা কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন।

আরও পড়ুন

‎‎এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য ইসরাত জাহান ইমু জানান, এক ঘণ্টার মধ্যে প্রক্টর স্যার উপস্থিত হয়ে পদক্ষেপের বিষয়ে সুস্পষ্ট জবাব না দিলে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্টিমেটাম

১

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

২

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি

৪

হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলা, নিহত ২

৫

মেসির রেকর্ড ভাঙার রাতেও হতাশ বায়ার্নের কেইন

৬