ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০২:৪২ পিএম

আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্তের আলোচনা করবে বাংলাদেশ-আইএমএফ: অর্থমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্তের আলোচনা করবে বাংলাদেশ-আইএমএফ: অর্থমন্ত্রী

বাংলাদেশের ঋণ প্রস্তাব চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু হবে। বকেয়া বিষয়গুলো নিষ্পত্তি করে ঋণ প্রস্তাবের চূড়ান্ত রূপ দেওয়াই আলোচনার মূল লক্ষ্য।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, নীতিগতভাবে সব বিষয়ে সমঝোতা হয়েছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল আলোচনা করবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এসব বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আগামী বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীরাও বিষয়টিকে একইভাবে দেখছে।

অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সঙ্গে পাঁচ বছরের জন্য একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ সময়ের জন্য সরকার একটি উন্নয়ন কাঠামোও তৈরি করেছে।

ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্তের আলোচনা করবে বাংলাদেশ-আইএমএফ: অর্থমন্ত্রী

১

গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযান, ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

২

‘জেলার ২’-এ রজনীকান্তের দাপট, বক্স অফিসে ঝড়

৩

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

৫

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার

৬