ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার ভোলাচং গ্রামের দোলাবাড়ি এলাকার কালী মন্দির-সংলগ্ন পুকুরপাড় থেকে অজ্ঞাত (৫৫) বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এর আগে সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় লোকজন দোলাবাড়ি কালী মন্দিরের পাশের পুকুরপাড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন

পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। তবে পিবিআইয়ের ডাটাবেজে ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার সান্তাহারে ১শ’ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় বুলিংয়ের শিকার হচ্ছেন? করণীয় কী?

ভাইরাল বক্তব্যটি ভিত্তিহীন এবং পরিকল্পিত গুজব: পপি

গোসলের পরও শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে কেন?

সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ