ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৫ পিএম

বগুড়ার সান্তাহারে ১শ’ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারে ১শ’ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে র‌্যাব ১২-এর একটি টিম অভিযান চালিয়ে ১শ’ বোতল নেশাজাতীয় ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর (বাগজান) গ্রামের নুর ইসলাম বাবুর স্ত্রী সাজেদা বেগম (৫০) ও সিরাজ সরদারের স্ত্রী রাজিয়া বেগম (৬৫)।

গতকাল সোমবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশনের পশ্চিমে সিএনজি স্ট্যান্ডের পপুলার কম্পিউটারের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত দুই নারীকে আটক করার পর তাদের বোরকার ভিতরে অভিনব কায়দায় লুকানো ৫০ বোতল করে মোট ১শ’ বোতল ফেয়ারডিল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃত দুই নারীকে আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার সান্তাহারে ১শ’ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় বুলিংয়ের শিকার হচ্ছেন? করণীয় কী?

ভাইরাল বক্তব্যটি ভিত্তিহীন এবং পরিকল্পিত গুজব: পপি

গোসলের পরও শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে কেন?

সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ