ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪৮ পিএম

সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা

সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে ৭টি পদে ৬৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে ব্রুনাই। এর মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। থাকা ও বিমান ভাড়া কোম্পানি বহন করবে। খাবার কর্মীকে বহন করতে হবে। এছাড়া ব্রুনাই এর শ্রম আইন অনুযায়ী মেডিকেল, বিমা ও ছুটির সুবিধা থাকবে।

এক নজরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর)। তবে চাকরি নবায়নযোগ্য
  • প্রার্থীর ধরন: পুরুষ
  • বয়স: ২০-৫০ বছর
  • অভিজ্ঞতা: ইংরেজি ও মালয় ভাষায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • কর্মস্থল: ব্রুনাই

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আবেদনের সঙ্গে ইংরেজিতে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, রঙিন ছবি পিডিএফ ফাইল করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

আবেদন ফি: প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এবং ট্রানজেকশন আইডি দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা

প্রাণ গ্রুপে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ

'বিএনপি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে দেশের দায়িত্ব নিয়েছে'

আগামীতে মসলাজাতীয় পণ্য আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী

শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু