ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৮:০৭ পিএম

১৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়

১৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগ ও দপ্তরে ১২টি পদে ১৬ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩১ আগস্ট। আগামী ১৫ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত (সাপ্তাহিক ও ছুটির দিন ব্যতিত) আবেদন করা যাবে। আবেদনপত্র সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

এক নজরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অফলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ
  • কর্মস্থল: নওগাঁ বিশ্ববিদ্যালয়

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা প্রার্থীরা এখানে ক্লিক করে নওগাঁ বিশ্ববিদ্যালয় আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম এবং খামের বাম পাশে নিজের নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে।

আবেদন ফি: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নওগাঁ বিশ্ববিদ্যালয় এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যে কোনো শাখায় ১-৭ নং পদের জন্য ৬০০ টাকা এবং ৮-১২ নং পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী

নড়াইল থেকে গ্রেপ্তার রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

টাঙ্গাইলে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় রাতে বহনকালে ১০ বস্তা সরকারি সার আটক

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কে-পপ তারকা লি