ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৫ এএম

বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

ছবি : সংগৃহীত, বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে নারী এশিয়া কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। অভিষেক আসরে খেলতে আসা ইন্দোনেশিয়াকে মাত্র ৫৮ রানে অলআউট করে প্রত্যাশিত জয়ের পাশাপাশি দাপটও দেখিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদা আক্তার। বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে।

রান তাড়ায় শুরুতেই ইন্দোনেশিয়াকে জোড়া ধাক্কা দেন পেসার মারুফা আক্তার। এরপর নাহিদা আক্তারসহ অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় ইন্দোনেশিয়া। তাদের ১০ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ওপেনার মারিয়া কোরাজন সর্বোচ্চ ১২ রান করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে জুয়ারিয়া ফেরদৌস ও দিলারা আক্তার দুটি করে চার হাঁকান। তৃতীয় ওভারে ৮ রান করা জুয়ারিয়া কভারে ক্যাচ দিলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার আঁটসাঁট বোলিংয়ে এরপর দিলারা ও সোবহানা মোস্তারি জুটি গড়লেও রানের গতি বাড়াতে পারেননি। পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৩২ রান এবং ১০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ৫৮।

আরও পড়ুন

দিলারা ২৭ রান করে ফিরলে ভাঙে ৪০ রানের জুটি। ৩১ বল খেলে তার ইনিংসটি সাজানো ছিল। চার নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১ বলে ১০ রান করে অভিষিক্ত লেগ স্পিনার সোফিয়া ভেলিচের শিকার হন।

পরে ৪২ বলে ৪০ রান করা সোবহানা ফুলটসে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন। শেষদিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত সেই পুঁজিই ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় জয়ের ভিত্তি তৈরি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ জাল ভস্মীভূত

ঢাবিতে এক ঘণ্টা বাড়ল ছাত্রী হলের গেট খোলা রাখার সময়

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে : আমির, ইসলামী সমাজ